সিলেট ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
News Title :
বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক বানিয়াচংয়ে নিখোঁজ শিক্ষার্থী ফাবিয়া তাবাসসুম মীম এঁর বাড়িতে : এমপি ডা. জীবন জামালপুরে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস লাখাইয়ে সাজা শেষে জামিনে মুক্তি, পরোয়ানায় ফের গ্রেপ্তার মাহফু ‎অযত্নে-অবহেলায় বাহুবলের ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডার অভিযোগ ‎দিরাইয়ে এক বিধবা নারীর পৈত্রিক সম্পত্তি দখলের ষড়যন্ত্র, চলাচলের পথ অবরুদ্ধ, থানায় অভিযোগ। ‎জনবল-সংকটে জর্জরিত স্বাস্থ্যসেবা: কর্মীদের মানসিক ঝুঁকির এক অদৃশ্য মহামারি ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

‎মহাপরিচালক বরাবর বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন সিলেট জোনের স্মারকলিপি প্রদান

0-3968x2976-0-0-{}-0-12#

জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ফারুক আহমদের কাছে স্বারকলিপি দিচ্ছেন সংগঠনের নেতৃবৃন্দ।

‎ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন সিলেট জোন কমিটি।

‎সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ফারুক আহমদের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। সমিতির সভাপতি সরদার আমিন নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল হকের নেতৃত্বে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ জোনাল সেটেলমেন্ট অফিসারের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করেন।

‎স্মারকলিপি প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে আগামী নভেম্বর মাসের আসন্ন মৌসুমে মাঠপর্যায়ে নিয়োগ নিশ্চিত করাসহ মাঠকাজের নানা বিদ্যমান সমস্যা ও সংকট তুলে ধরা হয়।

‎জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ফারুক আহমদ নেতাদের সার্বিক দাবিসমূহ গুরুত্বসহকারে শোনেন এবং তাঁর পক্ষ থেকে সব ধরনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। পরবর্তীতে নেতৃবৃন্দ সদর সহকারী সেটেলমেন্ট অফিসার ও কারিগরি উপদেষ্টা শওকত আলীর সাথেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

‎স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন সিলেট জোন কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম ছাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর মানিক মিয়া, অর্থ সম্পাদক দুলাল মিয়া, দপ্তর সম্পাদক মুহিবুর রহমান ও প্রচার সম্পাদক সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।

‎এছাড়াও নির্বাহী সদস্য বুরহান উদ্দিন, ফজলুল হক, মকবুল আলী, সুবাস দাশ, সাকের আহমদ, এস এম জহিরুল ইসলাম, ফারুক মজুমদার, শওকত হাসানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক

‎মহাপরিচালক বরাবর বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন সিলেট জোনের স্মারকলিপি প্রদান

সময় ০৯:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬