সিলেট ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

সিলেটে টানা বৃষ্টি: জনজীবনে দুর্ভোগ, বন্যার আশঙ্কা, প্লাবিত পর্যটন কেন্দ্র

ওসমানী মেডিকেল কলেজের নিচতলা হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে।
ছবি- সাদেক খান

সিলেটে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বন্যা পরিস্থিতির আশঙ্কা বাড়ছে এবং সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে অনেক স্থানে নদী ভাঙনের কবলে পড়েছে বেশ কয়েকটি গ্রাম।

নগরজুড়ে তীব্র জলাবদ্ধতা ও যানজট। টানা বৃষ্টির কারণে সিলেট নগরীর প্রায় সব এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট হাঁটু পানিতে তলিয়ে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নগরীর চৌহাট্টা, শিবগঞ্জ, ইলেকট্রিক সাপ্লাই রোড, এয়ারপোর্ট রোড, উপশহর এলাকা এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ রোডসহ বিভিন্ন স্থানে একই চিত্র দেখা গেছে। ওসমানী মেডিকেল হাসপাতালের চারপাশেও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নিচতলা প্রায় হাঁটু পানিতে তলিয়ে গেছে, যা রোগী ও তাদের স্বজনদের চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে এবং চিকিৎসা সেবায়ও প্রভাব ফেলছে।
আজ ছুটির দিন হওয়া সত্ত্বেও কোরবানির ঈদ সামনে রেখে কেনাকাটা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে নগরবাসীকে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হচ্ছে। কিন্তু বের হয়েই তারা বৃষ্টির বিড়ম্বনার শিকার হচ্ছেন। অতি ভারী বৃষ্টিতে ড্রেন উপচে পানি রাস্তায় গড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

ওসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি সামনে জলাবদ্ধতা।

পর্যটন কেন্দ্রগুলো প্লাবিত, সতর্কতা জারি। এদিকে, ভারী বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সিলেটের প্রধান তিনটি পর্যটন স্পট ভোলাগঞ্জের সাদা পাথর, জাফলং এবং বিছানাকান্দি সম্পূর্ণরূপে তলিয়ে গেছে। লালখালসহ সিলেটের অধিকাংশ পর্যটন কেন্দ্র এখন পানির নিচে। এই আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে প্রশাসন পর্যটকদের সতর্ক করে দিয়েছে এবং বন্যা কবলিত এসব স্থান থেকে সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে।
“অনলাইন সিলেট”-এর রিপোর্টাররা দিনভর সিলেট নগরীর বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে এসব তথ্য সংগ্রহ করেছেন। বর্তমান পরিস্থিতিতে নগরবাসী চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এবং দ্রুত এই পরিস্থিতির উন্নতির আশা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

সিলেটে টানা বৃষ্টি: জনজীবনে দুর্ভোগ, বন্যার আশঙ্কা, প্লাবিত পর্যটন কেন্দ্র

সময় ০৪:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫