সিলেট ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎

‎হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে জেলা পুলিশ। ক্যাম্পে প্রায় চার শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
‎
‎শুক্রবার (১৭ জুলাই) দুপুর ৩টার দিকে সদর উপজেলার ১০ নম্বর লস্করপুর ইউনিয়নের বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
‎
‎জেলা পুলিশ জানায়, সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড.মো. জিল্লুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

‎
‎মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শহিদুল হক মুন্সী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
‎হবিগঞ্জ জেলা পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও চিকিৎসক দল বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
‎
‎জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় লস্করপুর ইউনিয়নে এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎

সময় ১১:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬