সিলেট ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শান্তিগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইসলাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান। সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

‎আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, আক্তারুজ্জামান বাবুল ও আব্দাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, জুলাই যোদ্ধা হাবিবুল্লাহ আহমেদ ও শাহীনুর রহমান।

‎বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই মাসে সরকারী চাকুরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন এক সময় গণআন্দোলনে রুপ নেয়। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের দাবিতে সেই গণঅভ্যুত্থানে দেশের সকল শ্রেণীপেশার মানুষ অংশ নেন। পতন হয় স্বৈরশাসকের। এক মাসেরও অধিক চলমান এই আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতা শহিদ হন। তাদের প্রত্যেকের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, প্রকৃত স্বাধীন-সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মান করা। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে সকল শ্রেণী পেশার মানুষকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাওয়া উচিৎ।

‎সভা শেষে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, সদস্য মহির উদ্দিন, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ইনচার্জ মিজানুর রহমান, যুবদল নেতা ছালিক আহমদ, রিপন মিয়া, সৈয়দ আলমসহ জুলাই যোদ্ধা,  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

শান্তিগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

সময় ১০:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬