সিলেট ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।   

‎মৌলভীবাজারে বাথরুম থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, ঘাতক আটক

‎

‎
‎মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (৭ জুলাই) রাত প্রায় ১২টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
‎
‎নিহত আব্দুল আজীজ (৩০) সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের সামছুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণগ্রামের হাজী আব্দুস সোবহানের শুঁটকি আড়তে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
‎
‎স্থানীয়দের দাবি, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে হাজী আব্দুস সোবহানের ভাই, ব্রাহ্মণগ্রামের হাজী মান উল্লাহর ছেলে সুলেমান মিয়া (৪৫) আব্দুল আজীজকে নিজের বসতঘরে নিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে বাথরুমে বস্তাবন্দি অবস্থায় আজীজের মরদেহ দেখতে পান। এ সময় সুলেমান মিয়া কৌশলে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
‎
‎খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহ সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
‎
‎পরে পুলিশ অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে ঘাতক সুলেমান মিয়াকে আটক করে।
‎
‎মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
‎
‎ঘটনার কারণ ও হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎

‎মৌলভীবাজারে বাথরুম থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, ঘাতক আটক

সময় ০৩:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬