সিলেট ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
News Title :
‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

‎ওসমানীনগরে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি সাকিব গ্রেফতার; র‍্যাবের ঝটিকা অভিযান

‎সিলেটের ওসমানীনগরে ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল এবং অর্থ দাবির অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি মামলার একমাত্র আসামি মাছরুর আহমদ সাকিবকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাব-৯। শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ১.১৫ মিনিটে কানাইঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে ভিকটিম নিজে বাদী হয়ে সিলেট জেলার ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন। ১৬ এপ্রিল ৯ নাম্বার মামলা দায়ের করা হয়। মামলারটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(২)/৮(৩) ধারা রুজু করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম ওসমানীনগর থানার উমরপুর বাজার এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত সাকিবের সাথে ভিকটিমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সুবাদে সাকিব কিছু ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি ও ভিডিও সংগ্রহ করে রাখে। পরবর্তীতে ভিকটিমের অন্যত্র বিয়ে হয়ে গেলে সাকিব সেই ছবি ও ভিডিও ভিকটিমের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাকে পুনরায় ফিরে আসার জন্য চাপ দিতে থাকে।

‎গত ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১২টার দিকে সাকিব ভিকটিমকে হুমকি দেয় যে, তার কথা না শুনলে এই আপত্তিকর ছবি ও ভিডিও শ্বশুরবাড়ির লোকসহ আত্মীয়-স্বজনদের পাঠিয়ে দেবে এবং পর্নো সাইটে ছড়িয়ে দেবে। বিষয়টি নিয়ে ভিকটিমের পিতা সাকিবের সাথে যোগাযোগ করলে সে বিষয়টি মীমাংসার জন্য ৫ দিনের মধ্যে ২ লক্ষ টাকা দাবি করে, অন্যথায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

‎এই ঘটনার পর মামলা দায়ের হলে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল ১৮ এপ্রিল রাতে কানাইঘাট বাজার থেকে সাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি মাছরুর আহমদ সাকিব (২৬) সিলেট জেলার কানাইঘাট উপজেলার কানাইঘাট বাজার এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

‎ওসমানীনগরে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি সাকিব গ্রেফতার; র‍্যাবের ঝটিকা অভিযান

সময় ০৩:৫৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬