সিলেট ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবীগঞ্জে যানজট নিরসনে প্রশাসনের সভা, অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে জোর‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
‎বৃহস্পতিবার(০৯এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। সভায় শহরের প্রধান সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ পার্কিং নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়।

‎সভায় অংশ নেওয়া বক্তারা বলেন, নবীগঞ্জ শহরের প্রধান বাজার এলাকাগুলোতে অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল, যত্রতত্র পার্কিং এবং ফুটপাত দখলের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎এ সময় অবৈধ দখল উচ্ছেদ, নির্ধারিত স্থানে পার্কিং নিশ্চিতকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।

‎সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক চৌধুরী মনি, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মিয়া, পজিপ কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস আর চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, পৌর জামায়াতের আমির এমদাদুর রহমান, পৌরসভার কর্মকর্তা শেখ জালাল আহমেদসহ ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎সভাপতির বক্তব্যে ইউএনও রুহুল আমীন বলেন, নবীগঞ্জ শহরের যানজট নিরসনে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
‎সভা শেষে সংশ্লিষ্টদের মধ্যে শহরের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে যৌথভাবে কাজ করার বিষয়ে মতৈক্য গড়ে ওঠে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

নবীগঞ্জে যানজট নিরসনে প্রশাসনের সভা, অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে জোর‎

সময় ০৮:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬