সিলেট ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার। লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য।

‎বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০ ‎প্রায় ৪০ যাত্রী অল্পের জন্য রক্ষা

‎

‎

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের দিগম্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটির গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

‎দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার।

‎বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০ ‎প্রায় ৪০ যাত্রী অল্পের জন্য রক্ষা

সময় ০৯:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬