সিলেট ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
News Title :
বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ‎ ‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য ‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

টাঙ্গাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যবৃন্দ।

‎টাঙ্গাইলে যথাযত মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য, কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

‎রাত ১২.০১ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শুরু হয়। প্রতিমন্ত্রী প্রথমে শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

‎এ সময় তিনি বলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় সাংস্কৃতিক স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার এবং পরবর্তীতে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

‎তিনি আরও বলেন ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশকে উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। নতুন প্রজন্মকে মহান একুশের ইতিহাস জানাতে এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক পুলিশ সুপার মহাম্মদ সামসুল আলম সরকার সহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

‎পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রভাতফেরিসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভাষা ও সংস্কৃতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন

টাঙ্গাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সময় ০১:০০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬