সিলেট ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া

দুই দিনের সরকারি সফরে প্রথমবার নিজ জেলা টাঙ্গাইলে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা টাঙ্গাইল এসেছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ও শনিবার (২১ ফেব্রুয়ারি) এই সফর করবেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক সরকারি স্মারকে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ফখরুদ্দিন আহামেদ এই স্মারকে স্বাক্ষর করেন।

প্রথম দিনের কর্মসূচি (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি)
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৯টায় প্রতিমন্ত্রী ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে টাঙ্গাইলের পৌঁছান। সকাল ১১টা টাঙ্গাইল পৌঁছান তিনি।
সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সভা, দুপুর ১:৩০ মিনিটে টাঙ্গাইল বড় মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
বিকেল সাড়ে ৫ টায় করটিয়া ইউনিয়নের গোসাইবাড়ি কুমুল্লি মাদ্রাসা মাঠে ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি।
আজ রাত ১২:০১ মিনিট: কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
দ্বিতীয় দিনের কর্মসূচি (শনিবার, ২১ ফেব্রুয়ারি)
সফরের দ্বিতীয় দিনে প্রতিমন্ত্রী বিভিন্ন সামাজিক ও দাপ্তরিক কর্মসূচিতে অংশ নেবেন।
সকাল সাড়ে ১০টায় বড় কালিবাড়ি আদালত পাড়ায় সনাতন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ১২টায় পবিত্র রমজান উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম পরিদর্শন করবেন।
দুপুর সাড়ে ১২ টায় জেলা রড ও রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মতবিনিময়ে কথা রয়েছে এবং বিকেল সাড়ে ৩ টায় মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও মোনাজাত করবেন।
বিকেল সাড়ে ৫ টায় মাহমুদ নগর গোলচত্বর এলাকায় ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত সাড়ে ৯টা নাগাদ রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে তার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, এটি প্রতিমন্ত্রীর একটি পূর্ণাঙ্গ সরকারি সফর এবং যথাযথ প্রটোকল অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সফরসঙ্গী হবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২

দুই দিনের সরকারি সফরে প্রথমবার নিজ জেলা টাঙ্গাইলে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সময় ০৩:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬