সিলেট ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

‎সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ।

‎সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ সময় তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি স্মার্টফোন আলামত হিসেবে জব্দ করা হয়।
‎
‎গত বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগান রাজাবাড়ী এলাকার একটি বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃত তরুণ রনেল বিশ্বাস (২২), সিলেটের এয়ারপোর্ট থানার লাক্কাতুরা চা- বাগান এলাকার মৃত খোকা বিশ্বাসের ছেলে।
‎
‎র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি আভিযানিক দল জানতে পারে লাক্কাতুরা চা-বাগান রাজাবাড়ী এলাকার একটি বাড়িতে কতিপয় সদস্য অনলাইনে জুয়া খেলছে। সংবাদের ভিত্তিতে বিকেল ৫.২৫ মিনিটের দিকে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রনেল বিশ্বাসকে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত স্মার্টফোনটি জব্দ করা হয়।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রনেল জানায়, সে স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কমিশনের বিনিময়ে কাজ করে আসছিল। সে বিভিন্ন সাধারণ মানুষকে Night Teer, Shillong Night Teer Result Chart, Juwai Teer ইত্যাদি অ্যাপস ব্যবহারে অনলাইন জুয়া খেলতে প্ররোচিত করত এবং জুয়ার টাকা সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠাত। তার ব্যবহৃত মোবাইলের হোয়াটসঅ্যাপ ও গ্যালারি পর্যালোচনায় জুয়া খেলার টোকেন আদান-প্রদান, ছবি সংরক্ষণ ও অর্থ লেনদেনের নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে।
‎
‎বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাকে এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎

‎সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ।

সময় ০৩:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬