সিলেট ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার। লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য।

কানাইঘাটে তরুণীকে ১০ দিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার ১

‎
‎সিলেটের কানাইঘাটে এক তরুণীকে টানা ১০ দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এই মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি নাঈম উদ্দিনকে (২২) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
‎
‎​আজ বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা পাত্তিছড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নাঈম ওই এলাকার আব্দুর রহমান ওরফে ডালু মিয়ার ছেলে।
‎
‎​মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট রাত সাড়ে ১১টা থেকে ৩০ আগস্ট রাত ৩টা পর্যন্ত ২৮ বছর বয়সী ওই তরুণীকে আসামির বসতঘরে জোরপূর্বক আটকে রাখা হয়। এ সময় তাঁর ইচ্ছার বিরুদ্ধে অভিযুক্তরা পালাক্রমে তাঁকে গণধর্ষণ করে। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে কানাইঘাট থানায় একটি এজাহার দায়ের করেন।
‎
‎​অভিযোগের ভিত্তিতে কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-০২, জিআর নং-১৬৬/২৬) রজু হয়। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শহিদুর রহমানকে।
‎
‎​কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শহিদুর রহমান ও এসআই আশীয় চন্দ্র তালুকদারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়।
‎
‎​গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযুক্ত নাঈম উদ্দিনকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার।

কানাইঘাটে তরুণীকে ১০ দিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার ১

সময় ১২:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬