
টাঙ্গাইলের গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ একটি ট্রাক ও এর চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গোপালপুর থানা চত্বরে অভিযান চালিয়ে র্যাবের একটি দল ট্রাকসহ চালককে আটক করে।
আটক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৬ বস্তা বলে জানা গেছে।
অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য আটক চালক ও ট্রাকটি টাঙ্গাইলে নিয়ে গেছে র্যাব। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
তবে অভিযানের বিষয়ে র্যাবের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
মো: সাজিদ পিয়াল টাঙ্গাইল থেকে 












