সিলেট ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার। লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য।

শান্তিগঞ্জে মহাসড়কে টাস্কফোর্সের অভিযান‎১৭ বাসকে জরিমানা, কাগজপত্রে ত্রুটি: দ্রুত সংশোধনের নির্দেশ

‎সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে শৃঙ্খলা ফেরানো ও যানবাহন চলাচল নিরাপদ করতে অভিযান চালিয়েছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় ১৭টি যাত্রীবাহী বাসকে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
‎
‎বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

‎অভিযানকালে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থামিয়ে গাড়ির ফিটনেস সনদ, রেজিস্ট্রেশন, চালকের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
‎এ সময় কাগজপত্রে বিভিন্ন ধরনের ত্রুটি পাওয়ায় ১৭টি বাসকে সড়ক পরিবহন আইন,২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট বাস মালিক ও চালকদের দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন ও হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়।

‎অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন,জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএ অফিসের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ১৭টি বাসকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎
‎অভিযানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ওসি ওলিউল্লাহ, জয়কলস হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোতালেব, সুনামগঞ্জ বিআরটিএর মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেল, শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের নাজির আবু বকর প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার।

শান্তিগঞ্জে মহাসড়কে টাস্কফোর্সের অভিযান‎১৭ বাসকে জরিমানা, কাগজপত্রে ত্রুটি: দ্রুত সংশোধনের নির্দেশ

সময় ০৯:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬