সিলেট ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার। লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য।

‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎টাঙ্গাইলের গোপালপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে গোপালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
‎বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন।
‎
‎অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঞ্জুরুল মোর্শেদ ও গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার তুলে ধরে। সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার খবরও মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরন বদলালেও পেশাগত সততা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের গুরুত্ব অপরিবর্তিত রয়েছে।
‎
‎উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, যুগ্ম সম্পাদক শাহনুর আহাম্মেদ সোহাগ, সহ-সভাপতি আব্দুস সালাম, সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী,কালবেলার প্রতিনিধি নূর আলম, সংগ্রামের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সদস্য নূরে আলম সুমন এবং দৈনিক মজলুমের কণ্ঠ ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. সেলিম হোসেন প্রমুখ।
‎এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার।

‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সময় ০৪:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬