সিলেট ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

হবিগঞ্জে যৌথ অভিযানে উদ্ধার ২৪ বন্যপাখি, প্রাকৃতিক আবাসে অবমুক্ত

‎

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে পাখিগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।
‎
‎বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার হওয়া পাখির মধ্যে রয়েছে ৩টি টিয়াপাখি, ৪টি শালিক, ৬টি ঘুঘু, ৬টি ডাহুক, ১টি কোড়া, ১টি বালিহাঁস ও ৩টি ময়না।

‎
‎বন বিভাগ সূত্র জানায়, অভিযানের সময় পাখি শিকারে জড়িত কয়েকজনের বাধার মুখে পড়তে হলেও উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখা হয়। পরে ডাহুক, কোড়া ও বালিহাঁস শাহজাহানপুর এলাকার কাটেঙ্গা বিলে এবং টিয়াপাখি, শালিক, ঘুঘু ও ময়নাগুলো সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনে অবমুক্ত করা হয়।
‎
‎সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম আবুল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পাখিগুলো উদ্ধার করা হয়। বন ও বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

‎
‎সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেন বলেন, বন্যপ্রাণী শিকার, আটক কিংবা পোষা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। উদ্ধার করা পাখিগুলো স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
‎
‎অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য, পুলিশ এবং স্থানীয় সহযোগীরা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি

হবিগঞ্জে যৌথ অভিযানে উদ্ধার ২৪ বন্যপাখি, প্রাকৃতিক আবাসে অবমুক্ত

সময় ০৭:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬