সিলেট ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

নবীগঞ্জে খালে পড়ে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামে খালে পড়ে জুয়েল মিয়া (২১) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎জুয়েল মিয়া কানাইপুর গ্রামের এখলাছ মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছিলেন।
‎
‎স্বজনেরা জানান, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে জুয়েল ঘুমাতে যান। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে বাড়ির পাশের খালের পাড়ে পা পিছলে পানিতে পড়ে যান। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি আর উঠতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

‎বৃহস্পতিবার সকালে তাঁকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন বাড়ির পাশের খালের পানিতে তাঁর মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎যুবকের মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি

নবীগঞ্জে খালে পড়ে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সময় ০৬:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬