সিলেট ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ ‎প্রধান আসামি নাজমুল সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব-৯‎ ‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ
‎কুমিল্লার বরুড়া জসীম হত্যা...

‎প্রধান আসামি নাজমুল সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব-৯‎

‎কুমিল্লার বরুড়ায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জসীম উদ্দিন হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি নাজমুল হোসেনকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৯।
‎শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সিলেট মহানগরীর কোতোয়ালী থানা এলাকার ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে যৌথ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃত নাজমুল হোসেন কুমিল্লা জেলার বরুড়া থানার ধনিশ্বর এলাকার আলী আকবরের ছেলে।

‎র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লার বরুড়া থানার ধনিশ্বর এলাকার বাসিন্দা জসীম উদ্দিনের সাথে তাঁর চাচা, ভাতিজা ও প্রতিবেশীদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় গত ১৫ মার্চ বিবাদীগণ জসীম উদ্দিনের ভোগ-দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করতে গেলে জসীম ও তাঁর স্ত্রী বাধা দেন। তখন বিবাদীগণ তাঁদের এলোপাতাড়ি মারধর করে আহত করে।

‎পরদিন ১৬ মার্চ সন্ধ্যায় বিবাদীগণ পূর্ব-পরিকল্পনা অনুযায়ী অজ্ঞাতনামা আরও ৮/১০ জনসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জসীম উদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। জসীম উদ্দিন তাঁদের চলে যাওয়ার অনুরোধ করলে, বিবাদীগণ তাঁকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তাঁকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে এবং হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসীম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
‎এই নৃশংস হত্যাকাণ্ডের পর ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

‎গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার বরুড়া থানায় একটি মামলা রয়েছে। ১৭ মার্চ ২০২৬ ইং তারিখ ১৮ নং মামলা দায়ের করা হয়। মামলাটি ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩০২/৪২৭/৫০৬/

৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায় রুজুকৃত।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এবং সিপিএসসি (সিলেট)-এর একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

‎কুমিল্লার বরুড়া জসীম হত্যা...

‎প্রধান আসামি নাজমুল সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব-৯‎

সময় ০২:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬