সিলেট ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা, বন্ধ চেয়ে আবেদম, প্রশাসনের নজরদারি! ‎রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা ‎নবীগঞ্জে কিশোরী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ঢাকা-সিলেট মহাসড়কে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ ‎জামালপুরে আশ্রয় পাওয়া মানসিক ভারসাম্যহীন রোকেয়ার বাড়ি হবিগঞ্জে, স্বজনদের খোঁজ পেতে সহায়তার আবেদন ‎কোম্পানীগঞ্জে অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেফতার ‎র‍্যাব-৯ এর অভিযান

পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যা: ১৯ দিনের মাথায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় আজ রোববার এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হলো।

‎আজ রোববার বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এজলাসে এসে রায় পড়া শুরু করেন। এরপর বেলা ১১টা ৪০ মিনিটে তিনি এই রায় ঘোষণা করেন।

‎এর আগে সকালে দুই আসামিকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। কড়া পুলিশি নিরাপত্তায় সকাল ৮টা ৩০ মিনিটে স্বপ্না আক্তারকে এবং সকাল ৮টা ৫০ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নেওয়া হয়েছিল।

‎গত ১৯ মে রাজধানীর পল্লবীতে ওই শিশুটি নৃশংসভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়। ঘটনার পর দ্রুততম সময়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষ করা হয়। গত বৃহস্পতিবার (৪ জুন) আদালতে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়। যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার জন্য আজ ৭ জুন দিন ধার্য করেছিলেন। সে হিসেবে ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় আজ এই মামলার রায় ঘোষিত হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা, বন্ধ চেয়ে আবেদম, প্রশাসনের নজরদারি!

পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যা: ১৯ দিনের মাথায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

সময় ১২:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬