সিলেট ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
News Title :
আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার মৌলভীবাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বিএনপিকে ঐক্যের বার্তা মুন্নার শ্রীমঙ্গলে শাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের কারাদণ্ড দেশ সেরা বিদ্যাপীঠে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন  লাখাইর বুল্লা ইউনিয়ন নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির। ‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শ্রীমঙ্গলে শাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের কারাদণ্ড

রায় ঘোষনার পর আসামীদের কে কারাগারে নিয়ে যায় পুলিশ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে শাবানা বেগম হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। বিচার চলাকালে মারা গেছেন আরও তিন আসামি।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।
‎
‎মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের পূর্ব লইয়ারকুল (স্কুলঘর) গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
‎
‎দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত শাবানা বেগমের সৎ ভাই দুলাল মিয়া ও বিল্লাল মিয়া এবং চাচাতো ভাই গিয়াস মিয়া ও নাসির মিয়াকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
‎
‎মামলার অপর দুই আসামির মধ্যে মহিবুর রহমান সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং জয়নাল মিয়াকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎অন্যদিকে, বিচারকাজ চলাকালে মামলার তিন আসামির মৃত্যু হয়। সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ নম্বর ভুনবীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, আলী ইসলাম, হাসি বেগম ও নাজমুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

শ্রীমঙ্গলে শাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের কারাদণ্ড

সময় ০৯:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬