সিলেট ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
News Title :
মৌলভীবাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বিএনপিকে ঐক্যের বার্তা মুন্নার শ্রীমঙ্গলে শাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের কারাদণ্ড দেশ সেরা বিদ্যাপীঠে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন  লাখাইর বুল্লা ইউনিয়ন নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির। ‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী

পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যা: ১৯ দিনের মাথায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

‎

রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় আজ রোববার এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হলো।
‎
‎আজ রোববার বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এজলাসে এসে রায় পড়া শুরু করেন। এরপর বেলা ১১টা ৪০ মিনিটে তিনি এই রায় ঘোষণা করেন।
‎
‎এর আগে সকালে দুই আসামিকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। কড়া পুলিশি নিরাপত্তায় সকাল ৮টা ৩০ মিনিটে স্বপ্না আক্তারকে এবং সকাল ৮টা ৫০ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নেওয়া হয়েছিল।
‎
‎গত ১৯ মে রাজধানীর পল্লবীতে ওই শিশুটি নৃশংসভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়। ঘটনার পর দ্রুততম সময়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষ করা হয়। গত বৃহস্পতিবার (৪ জুন) আদালতে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়। যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার জন্য আজ ৭ জুন দিন ধার্য করেছিলেন। সে হিসেবে ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় আজ এই মামলার রায় ঘোষিত হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বিএনপিকে ঐক্যের বার্তা মুন্নার

পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যা: ১৯ দিনের মাথায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

সময় ১২:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬