সিলেট ১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
News Title :
বেকারত্ব দূরীকরণে উস্তাদ-সাগরেদ মডেল: আরডিএস- RAISE প্রকল্পের সাফল্য ও আগামীর পথচলা নবীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে বোনকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক ভাই সিলেট থেকে গ্রেফতার ‎শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং ব্যবস্থা গড়ার আহ্বান হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩ বিয়ানীবাজারে চোরাই মালামাল সহ ৩জন গ্রেফতার জামালপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন জুয়েল, ১ মাস লালনের পর বৃদ্ধাকে স্বজনদের হাতে হস্তান্তর ‎জামালপুর থেকে হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরলেন আপন গৃহে। ‎পাইকগাছায় কলেজ ছাত্রী অপহরণ: সিলেট থেকে প্রধান আসামি ইমরান গ্রেফতার, ভিকটিম উদ্ধার ‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: মদ ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জে ৫ বছরের শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা, যুবক আটক

‎হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের তেলিখাল এলাকায় পাঁচ বছরের এক শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নেয়।

‎বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম সালমান (২৫)। তিনি গোপায়া ইউনিয়নের যাত্রাবড়বাড়ী গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তেলিখাল এলাকায় খেলছিল শিশুটি। এ সময় সালমান নামের ওই যুবক শিশুটিকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে আটক করেন।

‎পরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সালমানকে মারধর করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

‎ঘটনার পর এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন অভিভাবকেরা। স্থানীয় বাসিন্দারা এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

‎হবিগঞ্জ সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎পুলিশ জানায়, ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেকারত্ব দূরীকরণে উস্তাদ-সাগরেদ মডেল: আরডিএস- RAISE প্রকল্পের সাফল্য ও আগামীর পথচলা

হবিগঞ্জে ৫ বছরের শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা, যুবক আটক

সময় ০৫:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬