সিলেট ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার‎ হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার, নিরাপদে অবমুক্তির প্রস্তুতি বন বিভাগের

‎বিয়ানীবাজারে একই দিনে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার

ছবি – প্রতীকী

‎
‎বিয়ানীবাজারে একই দিনে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মাথিউড়া ও মুড়িয়া ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।
‎​মাথিউড়ার পুরুষপাল গ্রামে আম গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম নুর উদ্দিন। জানা যায়, দুপুরে নিজ বাড়ির আঙিনায় আম গাছে ওঠেন নুর উদ্দিন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
‎
‎​এদিকে সারপার গ্রামে এক গৃহকর্মীর মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, বাড়িতে থাকা বালতির পানি থেকে মুনতাহা আক্তার নামের ৪ বছর বয়সী এক কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
‎​জানা যায়, দুপুরের দিকে ঘরের ভেতর অর্ধেক পানি ভর্তি একটি প্লাস্টিকের বালতির ভেতর মুনতাহাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎​বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই দুটি বিষয়েই পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন

‎বিয়ানীবাজারে একই দিনে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার

সময় ০৯:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬