সিলেট ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
News Title :
‎হবিগঞ্জ–সিলেট রুটে বাস ধর্মঘট প্রত্যাহার, আংশিকভাবে স্বাভাবিক চলাচল‎ ‎সিলেটে ৫ লাখ টাকার জালনোটসহ ৪ জন গ্রেফতার‎ নবীগঞ্জে জলমহাল কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন মৌলভীবাজারে বাস আটকে রাখার অভিযোগে অনির্দিষ্ট কালের ধর্মঘট, দুর্ভোগে যাত্রী ‎লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎মির্জাপুর থানার অভিযানে আতিক হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ ‎টাঙ্গাইলের ইতিহাসে এক বিষাদময় দিন: ভয়াল ১৩ মে’র ৩০ বছর‎ ‎সিলেটে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগে র‍্যাবের হাতে গ্রেফতার ৩, ভিকটিম উদ্ধার‎ নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ট্রাক্টর জব্দ‎ হবিগঞ্জে দুই কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ি রেণু পোনা আটক করল বিজিবি‎

‎হবিগঞ্জ–সিলেট রুটে বাস ধর্মঘট প্রত্যাহার, আংশিকভাবে স্বাভাবিক চলাচল‎

‎হবিগঞ্জ–সিলেট রুটে বিরতিহীন বাস চলাচলে বাধা ও বাস আটকে রাখার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

‎প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস পাওয়ার পর এবং যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে মঙ্গলবার গভীর রাতে পরিবহন মালিকপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

‎বুধবার সকাল থেকে হবিগঞ্জ–সিলেট মহাসড়কে বিরতিহীন বাস চলাচল আবার শুরু হয়েছে। তবে ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে দিনভর হবিগঞ্জ থেকে সিলেটসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়; অনেকে বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন।

‎পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহার করা হলেও বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শ্রীমঙ্গল-ভায়া-
‎মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ রাখা হবে।

‎হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার মোটর মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের নেতৃত্বে শেরপুর এলাকায় হবিগঞ্জ–সিলেট রুটের বিরতিহীন বাস আটকে দেওয়া হয়। এর প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।

‎প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আলোচনার মাধ্যমে দ্রুত স্থায়ী সমাধান সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হবিগঞ্জ–সিলেট রুটে বাস ধর্মঘট প্রত্যাহার, আংশিকভাবে স্বাভাবিক চলাচল‎

‎হবিগঞ্জ–সিলেট রুটে বাস ধর্মঘট প্রত্যাহার, আংশিকভাবে স্বাভাবিক চলাচল‎

সময় ০৩:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬