সিলেট ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে শব্দ ও বায়ু দূষণের দায়ে ১১ ট্রাক চালককে জরিমানা‎ শ্রীমঙ্গলে হাসিব উল ইসলামের ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতা প্রধান আসামি করে মামলা‎ ‎রাজনগরে গাছের সঙ্গে ঝুলছিল ভ্যানচালকের মরদেহ ‎জামালপুরের মেষ্টা ইউনিয়নে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‎টাঙ্গাইলের মধুপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ লাখাইর বুল্লা ইউনিয়ন এর কাটাইয়া গ্রামের প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত। কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা ‎হবিগঞ্জে  তাফসির মাহফিলে দোকান বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু ​আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সম্মেলনে আমন্ত্রিত ডা. সাঈদ এনাম লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন।

‎রাজনগরে গাছের সঙ্গে ঝুলছিল ভ্যানচালকের মরদেহ

মৌলভীবাজারের রাজনগরে উপজেলা ভূমি কার্যালয়ের সামনে একটি গাছ থেকে পিন্টু কর (২৮) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎
‎বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা ভূমি অফিসের সামনের একটি গাছে তাঁর মরদেহ ঝুলতে দেখে স্থানীয় পথচারীরা পুলিশকে খবর দেন। পরে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
‎
‎নিহত পিন্টু কর রাজনগর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে। তিনি স্থানীয় এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
‎
‎পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
‎
‎রাজনগর থানা-পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে শব্দ ও বায়ু দূষণের দায়ে ১১ ট্রাক চালককে জরিমানা‎

‎রাজনগরে গাছের সঙ্গে ঝুলছিল ভ্যানচালকের মরদেহ

সময় ০৬:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬