সিলেট ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
News Title :
বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালিও  আলোচনা সভা অনুষ্ঠিত। বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ‎কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ভারতীয় সিগারেট উদ্ধার জামালপুরে চেয়ারম্যান প্রার্থী সোহাগের উঠান বৈঠকে জনতার ঢল সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে‎ খাজাঞ্চি ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎এট মিড নাইট, মাই হেড কিট কিট, মাই হেড হট অ্যান্ড মাই হেড রাউন্ড! ‎লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শান্তিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ‎বানিয়াচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‎মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩

‎হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ১০৩ বস্তা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে গেছে।

‎শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দিক থেকে ঢাকাগামী একটি ট্রাকে ভারতীয় জিরা পাচারের খবর পেয়ে হরষপুর- তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স  সদস্যরা অভিযান চালান। এ সময় ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ১০৩ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

‎উদ্ধার করা জিরার প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৩ হাজার ৯০ কেজি জিরা পাওয়া যায়। জিরার আনুমানিক মোট বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।

‎এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হল, যশোরের শার্শা থানার নিজামপুর এলাকার মো. রবিউল হোসেনের ছেলে মুজাহিদ (২৪), একই জেলার চৌগাছা থানার হিজলী গ্রামের হায়াত আলীর ছেলে জোবায়ের (১৮) এবং সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর (হেমায়েতপাড়া) এলাকার আব্দুল হোসেনের ছেলে মারুফ আহমদ (১৯)।

‎পুলিশের এজাহারে উল্লেখ করা হয়, ট্রাকটি আটক করার সময় চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সহায়তায় তিনজনকে আটক করা সম্ভব হলেও অপর একজন পালিয়ে যায়।

‎তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক ও মামলার বাদী সুখেন্দ্র সরকার জানান, আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় ভারতীয় জিরা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় পরিবহন করছিলেন। এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি ও ২৫-ডি ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালিও  আলোচনা সভা অনুষ্ঠিত।

‎মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩

সময় ০২:৫৭:১১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬