সিলেট ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
News Title :
বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালিও  আলোচনা সভা অনুষ্ঠিত। বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ‎কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ভারতীয় সিগারেট উদ্ধার জামালপুরে চেয়ারম্যান প্রার্থী সোহাগের উঠান বৈঠকে জনতার ঢল সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে‎ খাজাঞ্চি ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎এট মিড নাইট, মাই হেড কিট কিট, মাই হেড হট অ্যান্ড মাই হেড রাউন্ড! ‎লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শান্তিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ‎বানিয়াচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন

সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন।
‎
‎রোববার ৮ নভেম্বর সকালে তিনি মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
‎
‎পরিদর্শনের শুরুতে পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত প্যারেড পরিদর্শন করেন ডিআইজি। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের অভিবাদন গ্রহণ করেন এবং তাঁদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
‎
‎বক্তব্যে ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত শরীরচর্চা, প্যারেড এবং শৃঙ্খলা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

পরে তিনি পুলিশ লাইন্সের ব্যারাক, মেস, রিজার্ভ অফিস, মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, অস্ত্রাগার, ক্লোথিং স্টোর, ডি-স্টোর ও জিম সেন্টারসহ বিভিন্ন দপ্তর ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের সরকারি নথিপত্র, দাপ্তরিক কার্যক্রম ও ব্যবস্থাপনা পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
‎
‎বার্ষিক এ পরিদর্শনের মাধ্যমে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।
‎
‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু; জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালিও  আলোচনা সভা অনুষ্ঠিত।

সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন

সময় ০৭:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬