সিলেট ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
News Title :
বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালিও  আলোচনা সভা অনুষ্ঠিত। বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ‎কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ভারতীয় সিগারেট উদ্ধার জামালপুরে চেয়ারম্যান প্রার্থী সোহাগের উঠান বৈঠকে জনতার ঢল সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে‎ খাজাঞ্চি ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎এট মিড নাইট, মাই হেড কিট কিট, মাই হেড হট অ্যান্ড মাই হেড রাউন্ড! ‎লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শান্তিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ‎বানিয়াচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জামালপুরে চেয়ারম্যান প্রার্থী সোহাগের উঠান বৈঠকে জনতার ঢল

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় দিগপাইত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর দক্ষিণপাড়া এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এই নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
‎
‎​বৈঠকে এলাকার বৃদ্ধ, যুবক ও নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।
‎​এলাকার বয়োজ্যেষ্ঠ মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন—জামালপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক কাজী, মাওলানা কামরুজ্জামান, ফজলুল হক মাস্টার এবং মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
‎
‎​বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মো. ছানোয়ার হোসেন সোহাগ বলেন, যদি কোনো দিন গরিবের হকের টাকা কিংবা ইউনিয়ন পরিষদের ১০ টাকার কোনো অনিয়ম আমি করি, তবে আপনারা আমার বিচার করবেন। আমি নির্বাচিত হতে পারলে এই ইউনিয়নের সকল উন্নয়ন আপনাদের সাথে নিয়েই বাস্তবায়ন করব।
‎
‎​বিশেষ অতিথির বক্তব্যে জামালপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক কাজী বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। স্থানীয় সরকার নির্বাচনে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে, জনগণ তাকেই ভোট দিয়ে বিজয়ী করবে।
‎
‎​অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন। সাধারণ মানুষের এমন ব্যাপক অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্থানীয় নির্বাচনী উত্তাপ ও প্রচারণাকে আরও জমজমাট করে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালিও  আলোচনা সভা অনুষ্ঠিত।

জামালপুরে চেয়ারম্যান প্রার্থী সোহাগের উঠান বৈঠকে জনতার ঢল

সময় ০৭:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬