সিলেট ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে শব্দ ও বায়ু দূষণের দায়ে ১১ ট্রাক চালককে জরিমানা‎ শ্রীমঙ্গলে হাসিব উল ইসলামের ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতা প্রধান আসামি করে মামলা‎ ‎রাজনগরে গাছের সঙ্গে ঝুলছিল ভ্যানচালকের মরদেহ ‎জামালপুরের মেষ্টা ইউনিয়নে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‎টাঙ্গাইলের মধুপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ লাখাইর বুল্লা ইউনিয়ন এর কাটাইয়া গ্রামের প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত। কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা ‎হবিগঞ্জে  তাফসির মাহফিলে দোকান বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু ​আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সম্মেলনে আমন্ত্রিত ডা. সাঈদ এনাম লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন।
এসআরবি-৯ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

‎সিলেটে শব্দ ও বায়ু দূষণের দায়ে ১১ ট্রাক চালককে জরিমানা‎

সিলেটে পরিবেশ দূষণবিরোধী যৌথ অভিযান চালিয়ে শব্দ ও বায়ু দূষণের দায়ে ১১টি ট্রাকের চালককে জরিমানা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) এবং পরিবেশ অধিদপ্তর।
‎
‎বুধবার ১১ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২.৪৫টা পর্যন্ত সিলেট মহানগরীর শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
‎
‎এসআরবি-৯, সিপিএসসি, সিলেট এবং বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল এই কার্যক্রম পরিচালনা করে। অভিযানকালে বিভিন্ন ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত নিষিদ্ধ ও বিকট শব্দের হাইড্রোলিক হর্ন পরীক্ষা করা হয়।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোট ১১টি ট্রাকের চালককে সর্বমোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও পরিবেশ সুরক্ষায় আইনভঙ্গকারীদের বিরুদ্ধে তাদের এই তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের পরিবেশ রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনস্বার্থে নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালু থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে শব্দ ও বায়ু দূষণের দায়ে ১১ ট্রাক চালককে জরিমানা‎

এসআরবি-৯ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

‎সিলেটে শব্দ ও বায়ু দূষণের দায়ে ১১ ট্রাক চালককে জরিমানা‎

সময় ০৬:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬