সিলেট ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
News Title :
লাখাইর বুল্লা ইউনিয়ন এর কাটাইয়া গ্রামের প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত। কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা ‎হবিগঞ্জে  তাফসির মাহফিলে দোকান বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু ​আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সম্মেলনে আমন্ত্রিত ডা. সাঈদ এনাম লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। ‎ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ ‎জাফলংয়ে প্রধান শিক্ষকের অপসারণ দাবি, সংবাদ সম্মেলনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জামালপুরের কেন্দুয়া ইউনিয়নে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‎লন্ডনে ‘ইউনিটি অব মৌলভীবাজার’-এর এজিএম: প্রবাসীদের কণ্ঠে মৌলভীবাজারের ১০ দফা দাবি‎ ‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা

কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় কুলাউড়া পাবলিক লাইব্রেরিতে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সংস্কৃতিকর্মী গোলাম মোস্তফা পাভেলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আবুল খয়ের ফয়সল, সিপার আহমেদ, রফিকুল ইসলাম টিপু, ভানু পুরকায়স্থ, আতাউর রহমান মুমিত, নিরঞ্জন কালোয়ার, সঞ্জয় দেবনাথ, নাসির জামান খান, নুরুল ইসলাম খান, মো. খালিক উদ্দিন, সুখেন্দু ভট্টাচার্য সুমন, কামরুল হাসান, নুরুল ইসলাম ইমন, সাদিয়া নোশিন তাসনিম, সাদমান সৌমিক মজুমদার, সিরাজুল আলম জুবেল ও মো. শরীফ মিয়াসহ স্থানীয় সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা।
‎

মতবিনিময় সভায় কুলাউড়ার প্রান্তিক পর্যায়ের সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন, তাঁদের একই প্ল্যাটফর্মে সম্পৃক্ত করা এবং সম্মিলিত উদ্যোগে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
‎
‎এ ছাড়া কুলাউড়ার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ডের প্রসার এবং সাহিত্য-সংস্কৃতির চর্চাকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে এগিয়ে নিতে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইর বুল্লা ইউনিয়ন এর কাটাইয়া গ্রামের প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত।

কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা

সময় ১০:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬