সিলেট ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
News Title :
‎মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য ‎সিলেটে শব্দ ও বায়ু দূষণের দায়ে ১১ ট্রাক চালককে জরিমানা‎ শ্রীমঙ্গলে হাসিব উল ইসলামের ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতা প্রধান আসামি করে মামলা‎ ‎রাজনগরে গাছের সঙ্গে ঝুলছিল ভ্যানচালকের মরদেহ ‎জামালপুরের মেষ্টা ইউনিয়নে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‎টাঙ্গাইলের মধুপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ লাখাইর বুল্লা ইউনিয়ন এর কাটাইয়া গ্রামের প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত। কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা ‎হবিগঞ্জে  তাফসির মাহফিলে দোকান বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু ​আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সম্মেলনে আমন্ত্রিত ডা. সাঈদ এনাম

‎হবিগঞ্জ–সিলেট রুটে বাস ধর্মঘট প্রত্যাহার, আংশিকভাবে স্বাভাবিক চলাচল‎

‎

‎
‎হবিগঞ্জ–সিলেট রুটে বিরতিহীন বাস চলাচলে বাধা ও বাস আটকে রাখার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
‎
‎প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস পাওয়ার পর এবং যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে মঙ্গলবার গভীর রাতে পরিবহন মালিকপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
‎
‎বুধবার সকাল থেকে হবিগঞ্জ–সিলেট মহাসড়কে বিরতিহীন বাস চলাচল আবার শুরু হয়েছে। তবে ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে দিনভর হবিগঞ্জ থেকে সিলেটসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়; অনেকে বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন।
‎
‎পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহার করা হলেও বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শ্রীমঙ্গল-ভায়া-
‎মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ রাখা হবে।
‎
‎হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার মোটর মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের নেতৃত্বে শেরপুর এলাকায় হবিগঞ্জ–সিলেট রুটের বিরতিহীন বাস আটকে দেওয়া হয়। এর প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।
‎
‎প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আলোচনার মাধ্যমে দ্রুত স্থায়ী সমাধান সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য

‎হবিগঞ্জ–সিলেট রুটে বাস ধর্মঘট প্রত্যাহার, আংশিকভাবে স্বাভাবিক চলাচল‎

সময় ০৩:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬