সিলেট ০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎নিখোঁজের দুই দিন পর নবীগঞ্জের হাওরে কৃষকের মরদেহ উদ্ধার‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুবের হাওর সংলগ্ন কাটমা বিল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
‎আব্দুর রউফ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্ত (নিশা কুড়ি) গ্রামের বাসিন্দা এবং মৃত রাজত উল্লাহর ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল দিকে জমি পরিদর্শনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আব্দুর রউফ। এরপর তিনি আর ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হয়। একই দিন বিকেলে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

‎বৃহস্পতিবার দুপুরে কাটমা বিল এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা সেখানে উপস্থিত হয়ে মরদেহটি আব্দুর রউফের বলে শনাক্ত করেন।
‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কোনোভাবে পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করতে পারেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন,নিখোঁজের ঘটনায় থানায় জিডি হওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে অনুসন্ধান করে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎নিখোঁজের দুই দিন পর নবীগঞ্জের হাওরে কৃষকের মরদেহ উদ্ধার‎

সময় ০৩:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬