সিলেট ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
News Title :
‎নিখোঁজের দুই দিন পর নবীগঞ্জের হাওরে কৃষকের মরদেহ উদ্ধার‎ ‎মাধবপুরে র‍্যাবের অভিযানে ট্রাক থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ‎র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার ‎সিলেটে তরুণদের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের সিলেটে পৈত্রিক সম্পত্তির জেরে ভাইকে হত্যার একমাত্র আসামি শরীয়তপুর থেকে গ্রেফতার টাঙ্গাইলের‎ ভূঞাপুর থানার বিশেষ অভিযানে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার ‎অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদকে নদ-নদী ও পরিবেশ রক্ষায় অবদানের জন্য সম্মাননা প্রদান করেছে বাপা ‎মৌলভীবাজারে ২০ বছর পর ডাকাতি মামলার রায়: ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ‎মৌলভীবাজারে পুলিশ সুপারের পদে রদবদল, নতুন এসপি রিয়াজুল ইসলাম ‎চাঁনপুরে স্পার্ক ইউথ ফর চেঞ্জ-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

‎নিখোঁজের দুই দিন পর নবীগঞ্জের হাওরে কৃষকের মরদেহ উদ্ধার‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুবের হাওর সংলগ্ন কাটমা বিল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
‎আব্দুর রউফ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্ত (নিশা কুড়ি) গ্রামের বাসিন্দা এবং মৃত রাজত উল্লাহর ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল দিকে জমি পরিদর্শনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আব্দুর রউফ। এরপর তিনি আর ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হয়। একই দিন বিকেলে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

‎বৃহস্পতিবার দুপুরে কাটমা বিল এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা সেখানে উপস্থিত হয়ে মরদেহটি আব্দুর রউফের বলে শনাক্ত করেন।
‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কোনোভাবে পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করতে পারেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন,নিখোঁজের ঘটনায় থানায় জিডি হওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে অনুসন্ধান করে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নিখোঁজের দুই দিন পর নবীগঞ্জের হাওরে কৃষকের মরদেহ উদ্ধার‎

‎নিখোঁজের দুই দিন পর নবীগঞ্জের হাওরে কৃষকের মরদেহ উদ্ধার‎

সময় ০৩:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬