সিলেট ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
News Title :
‎টিএমএসএস অপারেশন-০৭ সিলেট ডোমেইনে নিয়োগ পরীক্ষা সম্পন্ন, ১০৯১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ ‎শ্রী শ্রী সারদা মায়ের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাহবুবুর রহমান রাহেলের ছোট ভাই রুমেলের মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের শোক বালাগঞ্জে সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার‎ সিলেটের দক্ষিণ সুরমা বাইপাসে কাভার্ড ভ্যানের চাপায় এক যুবক নিহত, আহত-১‎ বড়ভাঙ্গা নদীর ঝুলন্ত সেতুর জমি অধিগ্রহণে প্রশাসনের সরেজমিন পরিদর্শন ‎সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময় বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি‎

‎ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক

‎নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. রনজিত কুমার দে এনইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য খ্যাতিমান চিকিৎসক নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
‎
‎শুক্রবার এক শোকবার্তায় এনইইউবি চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর বলেন, মরহুম প্রফেসর ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী একজন খ্যাতিমান চিকিৎসক ও সজ্জন-সমাজহিতৈষী ব্যাক্তি ছিলেন। ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
‎
‎তাঁর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি একজন শুভাকাঙ্খীকে হারালো। তিনি সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করে গেছেন বলে শোক বার্তায় উল্লেখ করা হয়।
‎
‎প্রসঙ্গত: প্রফেসর ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী ২০ নভেম্বর ২০২৬ খ্রি. শুক্রবার সকাল ৭:০৫ মিনিটে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
‎মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার বাদ জুম‘আ সিলেট নগরীর শাহজালাল উপশহর এ ব্লক জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নগরীর হযরত মানিক পীর (রহ.) কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎টিএমএসএস অপারেশন-০৭ সিলেট ডোমেইনে নিয়োগ পরীক্ষা সম্পন্ন, ১০৯১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ

‎ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক

সময় ০৫:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬