
সিলেটের বালাগঞ্জে বড়ভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন ঝুলন্ত সেতুর জমি অধিগ্রহণের বিষয়টি খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিংকি শাহা, সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মাসুম বিল্লাহ, উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান এবং সার্ভেয়ার জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সরেজমিন পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে জমি অধিগ্রহণের বিদ্যমান জটিলতা নিরসনের আশ্বাস দেন। এতে সেতুর কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে স্থানীয়দের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
বালাগঞ্জ প্রতিনিধি। 


















