
সিলেটের বালাগঞ্জে সিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার ২০ নভেম্বর বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারের সার্বিক দিকনির্দেশনায় এসআই পরিতোষ পালের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বালাগঞ্জ থানাধীন ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের কায়স্থঘাট এলাকায় পারিঃ জারিঃ নং-৫৩/২৬-এর পরোয়ানাভুক্ত আসামি মোঃ নুরুল হক ওরফে শাহ আলমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ নুরুল হক ওরফে শাহ আলম কায়স্থঘাট গ্রামের মোঃ কাপ্তান মিয়ার ছেলে। তাঁর ডাকঘর মুসলিমাবাদ (ডেকাপুর), থানা বালাগঞ্জ, জেলা সিলেট।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর তাঁকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
বালাগঞ্জ প্রতিনিধি। 


















