
মৌলভীবাজার ২৪ ডট কমের সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. মাহবুবুর রহমান রাহেলের ছোট ভাই ওহিদুর রহমান রুমেল আর নেই। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, ওহিদুর রহমান রুমেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শেরপুর প্রেসক্লাব। সংগঠনটির সভাপতি আব্দুস সামাদ আজাদ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাহেদ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় তাঁরা বলেন, ওহিদুর রহমান রুমেলের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন মানুষের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও স্বজনদের জীবনে যে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। বিশেষ করে প্রিয়জনকে হারানোর বেদনা অত্যন্ত হৃদয়বিদারক।
তাঁরা আরও বলেন, শোকসন্তপ্ত পরিবারের এই কঠিন সময়ে শেরপুর প্রেসক্লাবের সব সদস্য তাঁদের পাশে রয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি, ধৈর্য ও মানসিক প্রশান্তি দান করেন। আমিন।
মৌলভীবাজার প্রতিনিধি 


















