
সিলেট নগরীর মেজরটিলা দেবপুর আবাসিক এলাকায় শ্রীমা সারদা সংঘের আয়োজনে শ্রী শ্রী সারদা মায়ের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২০নভেম্বর সকাল ১০টার দিকে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে শিক্ষা বৃত্তি প্রদান ও মায়েদের সম্মাননা প্রদান করা হয়।
শ্রীমা সারদা সংঘের সভাপতি আলোক রানী ব্যাণার্জীর সভাপতিত্বে ও পাপিয়া চৌধুরী, প্রজ্ঞা দে ত্রয়ী ও রেখা ঘোষ পোষণ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির উপদেষ্টা ও এল, এম এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক এল নন্দ লাল সিংহ, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, রামকৃষ্ণ সেবাশ্রম মৌলভীবাজারের সাবেক সভাপতি এডভোকেট বিশ্বজিৎ ঘোষ, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সহ সভাপতি রঞ্জন ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন সারদা মায়ের বাড়ি সারদা সংঘের সাধারণ সম্পাদক বর্ণালি পুরকায়স্থ, ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ডাঃ মালা রানী দে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কৃঞ্চা কাবেরি শর্মা, শাহ গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবানী দে, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শীলা চৌধুরী, এডভোকেট ফনী ভূষন সরকার প্রমুখ।
শ্রী শ্রী সারদা মায়ের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ।
শ্রী শ্রী সারদা মায়ের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভক্তবৃন্দের উপস্থিতির একাংশ।
অনলাইন সিলেট ডেস্ক 


















