
সিলেট দক্ষিন সুরমা বাইপাসে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত।
মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের নাম তুহিন (২৫)। সে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের গহরপুর বরকতপুর গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলেই সে মারা যায় বলে জানাগেছে। দুর্ঘটনায় নিহত তুহিনের সাথে থাকা অপরজন গুরুতর আহত হয়েছে।
আজ শুক্রবার ২০ নভেম্বর আনুমানিক সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ সুরমার চণ্ডীপুর থেকে হুমায়ুন চত্বর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
একই দুর্ঘটনায় গহরপুরের নশিওরপুর গ্রামের জাবের আহমদ নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। জাবের স্থানীয় নশিওরপুর গ্রামের জমির আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেটের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বালাগঞ্জ প্রতিনিধি। 

















