সিলেট ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
News Title :
‎শেরপুরে সবুজ কুড়ি ক্লাবের জার্সি উন্মোচন, খেলার মাঠ প্রতিষ্ঠার দাবি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার মৌলভীবাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বিএনপিকে ঐক্যের বার্তা মুন্নার শ্রীমঙ্গলে শাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের কারাদণ্ড দেশ সেরা বিদ্যাপীঠে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন  লাখাইর বুল্লা ইউনিয়ন নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির। ‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ

‎শেরপুরে সবুজ কুড়ি ক্লাবের জার্সি উন্মোচন, খেলার মাঠ প্রতিষ্ঠার দাবি

খেলাধুলার প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা নিয়ে মৌলভীবাজারের শেরপুরে অনুষ্ঠিত হয়েছে সবুজ কুড়ি ক্লাব আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬, সিজন-১৪-এর গ্র্যান্ড জার্সি লঞ্চ অনুষ্ঠান। এ সময় শেরপুর এলাকায় একটি স্থায়ী খেলার মাঠ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ক্লাবের সদস্যরা।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর বাজারের মুন লাইট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ক্রিকেটের উন্নয়ন ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি মাঠের অভাবে স্থানীয় ক্রীড়াঙ্গনের সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরা হয়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ কুড়ি ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের আহমেদ। সঞ্চালনা করেন ক্লাবের সদস্য হৃদয় আহমেদ উজ্জ্বল। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্লাবের সদস্য রাজন আহমেদ। এরপর ক্লাবের প্রয়াত সদস্য নূরুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সমকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও ক্রিয়েটিভ নিউজ২৪-এর প্রধান সম্পাদক নূরুল ইসলাম, হামরকোনা এলাকার সালিশ ব্যক্তিত্ব এমএস আলম, সিপিএম সদস্য তানভীর শেখ, ক্লাবের সাংগঠনিক সম্পাদক সজিব দাস বাপ্পা, শেরপুরের সামাজিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম ও মিজানুর রহমান এবং ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ইয়াসিন সেলিম।
‎
‎শুভেচ্ছা বক্তব্য দেন হামরকোনা এলাকার তরুণ ব্যক্তিত্ব শেখ জুয়েল আহমদ ও ফরহাদ আহমেদ, হামরকোনা ভয়েস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুদরত আহমেদ মোহন এবং খলিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজন আহমেদ টিটু।
‎
‎অনুষ্ঠানে সবুজ কুড়ি ক্লাবের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সদস্য জিল্লুর রহমান ও হাবিবুর রহমানকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
‎
‎বক্তারা বলেন, তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ জন্য স্থানীয় পর্যায়ে খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
‎
‎বক্তারা আরও বলেন, শেরপুর এলাকায় একটি স্থায়ী খেলার মাঠ প্রতিষ্ঠা করা গেলে স্থানীয় তরুণদের নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরির পথও সুগম হবে। এ সময় শেরপুরে একটি খেলার মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ নিতে স্থানীয় ও জেলার ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানায় ক্লাবটি।
‎
‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে ফটোসেশনের মধ্য দিয়ে টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে নতুন মৌসুমের ক্রিকেট প্রতিযোগিতাকে ঘিরে ক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
‎
‎উল্লেখ্য, ১৯৯৮ সালে যাত্রা শুরু করে সবুজ কুড়ি ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয় পর্যায়ে খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শেরপুরে সবুজ কুড়ি ক্লাবের জার্সি উন্মোচন, খেলার মাঠ প্রতিষ্ঠার দাবি

‎শেরপুরে সবুজ কুড়ি ক্লাবের জার্সি উন্মোচন, খেলার মাঠ প্রতিষ্ঠার দাবি

সময় ০৭:২০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬