সিলেট ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা ‎নবীগঞ্জে কিশোরী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ঢাকা-সিলেট মহাসড়কে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ ‎জামালপুরে আশ্রয় পাওয়া মানসিক ভারসাম্যহীন রোকেয়ার বাড়ি হবিগঞ্জে, স্বজনদের খোঁজ পেতে সহায়তার আবেদন ‎কোম্পানীগঞ্জে অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেফতার ‎র‍্যাব-৯ এর অভিযান আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎

‎বর্তমান প্রজন্মের তরুণ সমাজকে মোবাইল গেমসের আসক্তি এবং মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপি নেতা ও ১৪নং দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সানোয়ার হোসেন সোহাগ। কিশোর ও তরুনসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করে আসছেন।

‎সানোয়ার হোসেন সোহাগ জামালপুর সদরের দিগপাইত ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বিগত ১৭ বছর ধরে রাজপথে সক্রিয় থাকা এই রাজনৈতিক কর্মী বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন এবং একাধিক মিথ্যা মামলায় কারাবরণ করেছেন।

‎গত ১২ সেপ্টেম্বর (শনিবার) তিনি তার ফেসবুক আইডি সানোয়ার হোসেন সোহাগ নামক থেকে আনুষ্ঠানিকভাবে ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের মনোনিবেশ ও নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার ঘোষণা দেন।

‎তার এই সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় আজ ১৩ সেপ্টেম্বর (রবিবার) দিগপাইত ইউনিয়নের দুটি গ্রামের ফুটবল একাদশের মাঝে ফুটবল বিতরণ করেন। এদিন ৩ নং ওয়ার্ডের চিনাইল গ্রাম ফুটবল একাদশ এবং ২ নং ওয়ার্ডের হরিদ্রাটা গ্রাম ফুটবল একাদশের কিশোর ও তরুণ খেলোয়াড়দের মাঝে এসব খেলার সরঞ্জাম বিতরণ করেন ফারুক আহমেদ ভূঁইয়া।

‎নতুন খেলার সরঞ্জাম হাতে পেয়ে এলাকার স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও তরুণ খেলোয়াড়দের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। স্থানীয় জনগণ ও তরুণ সমাজ মনে করছেন, এ ধরনের গঠনমূলক উদ্যোগ যুবসমাজকে অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু

‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎

সময় ০৭:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬