সিলেট ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
‎বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে ঢালাই...

‎বালাগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ের ড্রেন নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ!

বিদ্যুৎ এর খুটি মাঝখানে রেখেই চলছে ড্রেনের কাজ!

‎সিলেটের বালাগঞ্জে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে একটি ড্রেন নির্মাণ কাজে চরম অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাইট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ তুলে ১৮শ মিটার দীর্ঘ একটি ড্রেন নির্মাণ কাজে চরম অনিয়ম ও দুর্নীতির উৎসব চলছে বলে অভিযোগ উঠেছে।

‎দুই কোটি টাকারও বেশি ব্যয়ের এই প্রকল্পে প্রাক্কলন অনুযায়ী রড না দেওয়া, বালু ও পাথরের পরিবর্তে মাটিযুক্ত নির্মাণসামগ্রী ব্যবহার এবং বৃষ্টির মধ্যে পানি কাঁদার উপর ঢালাইয়ের কাজ করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি ড্রেনের মাঝখান থেকে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাই কাজ অব্যাহত রাখা হয়েছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা স্থলে গিয়ে দেখা গেছে, একাজে শুরু থেকেই বিভিন্ন অনিয়ম করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে এই ড্রেনটির ভবিষ্যৎ ও স্থায়িত্ব নিয়ে শুরুতেই বড় ধরনের সংশয় দেখা দিয়েছে। বৈদ্যুতিক খুঁটি ড্রেনের মাঝখানে রেখে তার চারপাশ দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। এতে সামান্য ময়লা-আবর্জনা আটকেই পুরো এলাকা কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং কোটি টাকার সরকারি এই প্রকল্প নিষ্ক্রিয় হয়ে পড়বে।

অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট দপ্তরের সাইট ইঞ্জিনিয়ারকে দৈনিক অনৈতিক সুবিধা দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এই ত্রুটিপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছে। কখনো ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে আবার কখনো তার অনুপস্থিতিতে এসব কাজ হচ্ছে, কিন্তু রহস্যজনক কারণে তদারকির জন্য আসা কর্মকর্তা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

‎এইসব অনিয়ম, অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আবু তাহের কোনো সদুত্তর দিতে পারেননি। উল্টো দায় এড়ানোর চেষ্টা করে তিনি বলেন, “আমি এই সাইটে নতুন এসেছি। এখানে আগে যেভাবে কাজ চলছিল, আমি ঠিক সেই নিয়মেই কাজ করে যাচ্ছি।”
‎❛এবিষয়ে বক্তব্য না দিয়ে, প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করে ঠিকাদারি প্রতিষ্ঠান নূর আলী টেডার্সের সত্ত্বাধীকারী মোস্তাক আহমদ বলেন, সন্ধ্যার পর দেখা করব।❜

‎রড কম দেওয়ার অভিযোগটির সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারি ইঞ্জিনিয়ার রেদওয়ানুল হাসান বলেন, কাজটি সাথে সাথে বন্ধ করা হয়েছে। বৈদ্যুতিক খুঁটির সাইট সরিয়ে দিয়ে কাজ করতে বলা হয়েছে। তবে অন্যান্য অনিয়মের বিষয়গুলো নিয়ে কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যান।

উপজেলা এলজিইডি প্রকৌশলী আজমীর শরীফুল ইসলাম বলেন, আমাদের প্রতিনিধির উপস্থিতি ছাড়া কাজ করতে নিষেধ করা হয়েছে। কোনো অনিয়ম দেখলে এলাকাবাসী যেন কাজ বন্ধ করে দেয়।

‎উল্লেখ্য, বালাগঞ্জ বাজারের জলাবদ্ধতা নিরসনের জন্য বালাগঞ্জ তাজপুর রোডের পাশে ১৮ মিটার এর ড্রেন নির্মাণ করা হচ্ছে।
‎সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পে অনিয়ম বন্ধ, রড ও অন্যান্য উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে পুনরায় মানসম্মত ভাবে ড্রেনটি নির্মাণের দাবি জানিয়েছেন বালাগঞ্জবাসী।
‎তারা এই বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে ঢালাই...

‎বালাগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ের ড্রেন নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ!

সময় ০৫:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬