সিলেট ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
News Title :
বানিয়াচংয়ে আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন‎ ‎সন্তানদের উচ্চ শিক্ষিত করতে মায়েদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: এমপি ডা. জীবন মৌলভীবাজারে রোববার আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসনের সভা ও বিএনপির জনসভায় অংশ নেবেন হবিগঞ্জে ডেঙ্গু মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন ‎রাউলীতে আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি। ‎গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান ‘ইনসাফের বাংলাদেশ গড়তে নবীনদের সহযোগিতা প্রয়োজন’—সাদিক কায়েম জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ‎জামালপুরের ছোনটিয়ায় দিগপাইত, জিয়াউল হক মাস্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।‎ মধুপুরে বায়তুল আকসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

‎সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: ৯ গাড়ি মালিককে জরিমানা

‎
‎সিলেটে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৯টি গাড়ির মালিককে আর্থিক জরিমানা করেছে র‍্যাব-৯ এবং পরিবেশ অধিদপ্তর। যৌথ এই অভিযানে সর্বমোট ১১ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়।
‎আজ ২৫ জুন (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে দুপুর ১:২০ মিনিট পর্যন্ত সিলেটের শাহপরাণ ব্রিজের উত্তর পাশে মুরাদপুর চত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, শাহপরাণ ব্রিজ এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৯ সদর কোম্পানী এবং সিলেট পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানকালে ট্রাক ও পিকআপে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার, অবৈধভাবে বালু বহন এবং গাড়ি ঢেকে রাখার জন্য ত্রিপাল ব্যবহার না করার অপরাধ হাতেনাতে ধরা পড়ে।

‎
‎ফলশ্রুতিতে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ এর ৬(১) ধারা এবং ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫’ এর ১৫(২) ধারা মোতাবেক অপরাধী ৯ জনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
‎র‍্যাব জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহার এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় ক্ষতিকর কার্যক্রম চালানো সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডসহ উভয় দণ্ডের বিধান রয়েছে।
‎
জনস্বার্থে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‍্যাবের এই ধরনের চিরুনি অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন‎

‎সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: ৯ গাড়ি মালিককে জরিমানা

সময় ০৭:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬