সিলেট ০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
News Title :
বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মোঃ মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া ছুটির পরও আটকে রাখা হল শিক্ষার্থীদের‎, অভিভাবকদের ক্ষোভ! লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে সচেতনতা মূলক সভা ‎বাবার গায়ে হাতুড়ির আঘাত: বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড ‎বিয়ানীবাজারে জালালিয়া মহিলা আলিম মাদরাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন ‎ধনবাড়িতে ইটভাটার মালিক হিমেলের প্রতারণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান, ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির পরিচিতি সভা ‎গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ফেরার পথে সারজিস আলমের বহরে হামলা, গাড়ি ভাঙচুর ‎স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন

মধুপুর মাস্টারপাড়া সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে এলাকাবাসী

এই রাস্তাটি দ্রুত মেরামতের জন্য এলাকাবাসী দাবী জানিয়েছেন।

‎টাঙ্গাইলের মধুপুর পৌরসভা এলাকার মাস্টারপাড়া সড়কের বর্তমান অবস্থা এতটাই নাজুক যে, সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সড়কজুড়ে সৃষ্টি হওয়া বড় বড় খানাখন্দ আর কাদার কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও যানবাহন চালকেরা।

‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলেই পুরো সড়কটি খানাখন্দ ও কাদাপানিতে একাকার হয়ে পড়ে। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে রোগী, বৃদ্ধ ও শিশুদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম কষ্ট।

‎এলাকার কয়েকজন ভুক্তভোগী বাসিন্দা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু বর্তমানে এটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রিকশা বা ইজিবাইক চালকরাও এই রাস্তায় আসতে চান না, আর আসলেও গুনতে হয় দ্বিগুণ ভাড়া।

রাস্তাটি দ্রুত মেরামতের দাবী এলাকাবাসীর।

‎স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই দুর্ভোগ সহ্য করছি। জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। সামান্য বৃষ্টি হলেই রাস্তা আর ডোবার মধ্যে কোনো পার্থক্য থাকে না।

‎শিক্ষার্থীরা জানায়, কাদা-পানি মাড়িয়ে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে তাদের চরম বেগ পেতে হচ্ছে। অনেক সময় জামাকাপড় নষ্ট হয়ে বাড়ি ফিরে যেতে হয়।

‎এলাকাবাসীর জোর দাবি—সড়কটির এই মরণদশা থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত উদ্যোগ নেন এবং জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের ব্যবস্থা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মোঃ মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া

মধুপুর মাস্টারপাড়া সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে এলাকাবাসী

সময় ০৮:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬