সিলেট ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
News Title :
বানিয়াচংয়ে আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন‎ ‎সন্তানদের উচ্চ শিক্ষিত করতে মায়েদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: এমপি ডা. জীবন মৌলভীবাজারে রোববার আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসনের সভা ও বিএনপির জনসভায় অংশ নেবেন হবিগঞ্জে ডেঙ্গু মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন ‎রাউলীতে আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি। ‎গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান ‘ইনসাফের বাংলাদেশ গড়তে নবীনদের সহযোগিতা প্রয়োজন’—সাদিক কায়েম জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ‎জামালপুরের ছোনটিয়ায় দিগপাইত, জিয়াউল হক মাস্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।‎ মধুপুরে বায়তুল আকসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটে ট্রাকে তল্লাশি: ২৯৯ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার‎

‎সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘ফেয়ারডিল’ (Fairdyl) কাফ সিরাপসহ মো. হেলাল আহমদ (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।
‎গত ১৭ মে (রবিবার) রাতে শাহপরাণ থানাধীন জালালাবাদ ক্যান্টনমেন্ট হাই স্কুলের সামনের পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃত হেলাল আহমদ সিলেট জেলার কানাইঘাট থানার পশ্চিম জুলাই গ্রামের মৃত আরমুজ আলীর ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি হলুদ-সবুজ রঙের ট্রাকও জব্দ করা হয়েছে।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি, সিলেটের একটি আভিযানিক দল জানতে পারে যে, সিলেটের সীমান্তবর্তী এলাকা জাফলং থেকে একটি হলুদ-সবুজ রঙের ট্রাকে করে মাদকদ্রব্য সিলেট শহরের দিকে আসছে।
‎উক্ত সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক ১১:৫০ মিনিটে শাহপরাণ (রঃ) থানাধীন জালালাবাদ ক্যান্টনমেন্ট হাই স্কুলের সামনে চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। এ সময় সন্দেহভাজন ট্রাকটিকে সিগন্যাল দিলে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
‎পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ট্রাকে মাদক থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে থাকা দুটি সবুজ রঙের প্লাস্টিকের বস্তা থেকে ২৯৯ বোতল নিষিদ্ধ ‘FAIRDYL Cough Syrup’ উদ্ধার করা হয় এবং ট্রাকসহ তাকে গ্রেফতার করা হয়।
‎
‎র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এই মাদক সংগ্রহ করে সিলেটসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
‎তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সিলেটের শাহপরাণ (রঃ) থানায় হস্তান্তর করা হয়েছে।
‎র‍্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা এবং এই ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন‎

সিলেটে ট্রাকে তল্লাশি: ২৯৯ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার‎

সময় ০৭:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬