সিলেট ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
News Title :
নবনির্বাচিত সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনিকে দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলায় সংবর্ধনা বড়লেখায় উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের নিরঙ্কুশ জয়: সম্পাদক পদে মধুপুরের কৃতি সন্তান মোহাম্মদ আলী নির্বাচিত‎ ‎গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার বদ্ধপরিকর—এম নাসের রহমান‎ ‎শায়েস্তাগঞ্জে নতুন ইউএনও ফজলে রাব্বানী চৌধুরীর যোগদান‎ হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সাংবাদিকদের উপর হয়রানি মূলক মামলার প্রতিবাদ ‎শান্তিগঞ্জের ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তৈয়বুর রহমানের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ‎কালবৈশাখীর ঝড়ে নদীতে পড়ে নিখোঁজ, ২১ ঘণ্টা পর সুতাং থেকে যুবকের মরদেহ উদ্ধার কমলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

সাংবাদিকদের উপর হয়রানি মূলক মামলার প্রতিবাদ

‎চাঁদাবাজিতে ধরা খাওয়ার ভিডিও প্রকাশ ও সংবাদ প্রচার করায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের দুই সাংবাদিকের উপর হয়রানি মূলক মামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এই নিন্দা জানানো হয়।

‎নিন্দা প্রস্তাবে উল্লেখ করা হয়, শান্তিগঞ্জ উপজেলার কথিত সাংবাদিক আবু সাইদ ৭
‎এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদা চাইতে গিয়ে শান্তিগঞ্জ বাজারে জনতার হাতে আটক হন। পেশাদারিত্বের খাতিরেই স্বভাবতই এই সংবাদ প্রচার করেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এই সংবাদ প্রচারের জন্য হয়রানির উদ্দেশ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার ও সদস্য আবদুর রহমান জামীকে আসামী করে মানহানির মামলা করেন আবু সাইদ।

‎শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা মনে করেন, উক্ত মামলাটি উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানির উদ্দেশ্যে করা। সহকর্মীদের হয়রানি মূলক এমন মিথ্যা মামলায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসক্লাবের সকল সদস্যরা। নিন্দা প্রস্তাবের পর ক্লাবের মাসিক সভাও সম্পন্ন করেন তারা।

‎মাসিক সভায় সভাপতিত্ব করেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ। সাধারণ সম্পাদক সোহেল তালুকদারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের জমিদাতা পরিবারের সদস্য লিংকন তালুকদার, ক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার, দপ্তর সম্পাদক এম এম ইলিয়াছ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, কার্যনির্বাহী সদস্য আলাল হোসেন, নোহান আরেফিন নেওয়াজ, কুহিনূর রহমান নাহিদ, সদস্য নাঈম তালুকদার, আবদুর রহমান জামী, সোলায়মান আহমদ কামরান ও তোফায়েল আহমদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবনির্বাচিত সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনিকে দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলায় সংবর্ধনা

সাংবাদিকদের উপর হয়রানি মূলক মামলার প্রতিবাদ

সময় ০৮:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬