সিলেট ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

হবিগঞ্জে ফিলিং স্টেশন থেকে শ্রমিক নেতার সিএনজি ছিনতাই অভিযোগ: মিলছে না হদিস!

‎

‎হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি ফিলিং স্টেশন থেকে ড্রাইভারকে মারধোর করে বানিয়াচং উপজেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ মুসা মিয়ার মালিকানাধীন সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

‎সিএনজি ছিনতাইয়ের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি সিএনজি অটোরিক্সাটি। এই ছিনতাইয়ের ঘটনায় হবিগঞ্জ ছোট বহুলা এলাকার সাহিদ মিয়া,আব্দুস সালাম ও আব্দুল মালেকের বিরুদ্ধে  হবিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শ্রমিক নেতা।

অভিযোগ সূত্রে জানা যায়,২০২৫ সালের ১৬ই ডিসেম্বর বানিয়াচং আথুকুড়া এলাকায় মৌলভীবাজার (থ ১১-১৪৫৬) নং রেজিষ্ট্রেশনভূক্ত একটি সিএনজি অটোরিকশার সাথে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ‎এতে ছোট বহুলা গ্রামের এক যুবক গুরুতর আহত হয়ে প্রাণ হারান।

‎নিহতের ঘটনায় পক্ষ-বিপক্ষের মাঝে মামলা মোকদ্দমা চলছিল। পরবর্তীতে ঘটনাটি আপোষ-মিমাংসার উদ্যোগ নেয়া হয়েছিল। মীমাংসার স্বার্থে উভয় এলাকার লোকজনের সাথে শ্রমিক নেতা মুুসা মিয়া ও অংশগ্রহণ করেছিলেন।‎ কিন্তু পরিশেষে বিষয়টি আর মীমাংসা হয়নি।

‎অমীমাংসিত বিষয়ের সূত্র ধরে গত ১৩ এপ্রিল (সোমবার) বিকেলে শ্রমিক নেতা মুসা মিয়ার মালিকানাধীন হবিগঞ্জ (থ-১১-৭৩৭৬) নং গাড়িটি পোদ্দার বাড়ি গ্যাস ফিলিং স্টেশনে গাড়িটির চালক গ্যাস রিফিল করতে গেলে,সেখান থেকে ড্রাইভারকে মারধোর করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় উপরে উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিরা। এতে শ্রমিকদের মাঝে এক ক্ষোভের সঞ্চার হয়।

‎এদিকে এই ঘটনায় অন্যান্য শ্রমিক নেতারা বলছেন,সিএনজি এবং মোটরসাইকেল  সংঘর্ষে নিহত হওয়ার ঘটনাটি ঘটেছে অন্য একটি গাড়ির সাথে। এবং বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে আদালতে মামলাও চলমান আছে।

‎এখানে শ্রমিক নেতা মুসা মিয়ার মালিকানাধীন গাড়ি ছিনতাই করাটা মোটেও ঠিক হয়নি। তারা দ্রুত গাড়িটি উদ্ধার করতে পুলিশের সুদৃষ্টি কামনা চেয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন। অন্যথায় গাড়ি ছিনতাইয়ের বিষয়ে তারা মানববন্ধন সহ বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে তুলা হবে বলেও জানিয়েছেন।

‎এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা সদর থানার এস.আই জাহাঙ্গীর আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান

‎অভিযোগ পাওয়ার পর থেকেই সিএনজি অটোরিকশাটি গাড়িটি উদ্ধার করতে কাজ করে যাচ্ছেন। তবে গাড়িটি শীঘ্রই উদ্ধার করার আশ্বাস প্রদান করেন তিনি।

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

হবিগঞ্জে ফিলিং স্টেশন থেকে শ্রমিক নেতার সিএনজি ছিনতাই অভিযোগ: মিলছে না হদিস!

সময় ১১:৪৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬