সিলেট ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ

শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলফাজ মহলদার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলফাজ মহলদার তার বিরুদ্ধে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
‎
‎এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়িতে গিয়ে এক পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার যে অভিযোগ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে তিনি অবগত থাকলেও জিডিতে উত্থাপিত অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
‎
‎আলফাজ মহলদার বলেন, আমি সবসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল। রাজনৈতিক ও সামাজিক জীবনে কখনো কোনো পুলিশ সদস্যকে হুমকি প্রদান বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রশ্নই আসে না।
‎
‎তিনি আরও দাবি করেন, তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের সংবাদ প্রকাশে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
‎
‎প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। তিনি বলেন, সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা সবার সামনে উঠে আসবে এবং মিথ্যা অভিযোগের অবসান ঘটবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ

সময় ১০:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬