সিলেট ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান

নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

‎

‎
‎মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মনিরুল ইসলাম।
‎শনিবার ১৩ জুন দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
‎
‎মো. মনিরুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। বাংলাদেশ পুলিশে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের জন্য তিনি সহকর্মীদের কাছে সুপরিচিত।
‎
‎জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং জনগণ পুলিশি সেবার ক্ষেত্রে নতুন মাত্রা পাবে।
‎
উল্লেখ্য, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. মনিরুল ইসলামকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি জেলার সার্বিক পুলিশ প্রশাসনের নেতৃত্বভার গ্রহণ করলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান

সময় ১০:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬