সিলেট ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
News Title :
আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার মৌলভীবাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বিএনপিকে ঐক্যের বার্তা মুন্নার শ্রীমঙ্গলে শাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের কারাদণ্ড দেশ সেরা বিদ্যাপীঠে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন  লাখাইর বুল্লা ইউনিয়ন নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির। ‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বানিয়াচংয়ে সড়কের মাঝে ভয়াবহ গর্ত।।  এলআর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বড় দুর্ঘটনার শঙ্কা

‎

‎
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ব্যস্ততম নতুন বাজার-বড়বাজার সড়কের এলআর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে একটি ভয়াবহ সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থী ও পথচারীরা।
‎
‎সরেজমিনে দেখা যায়, বানিয়াচংয়ের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সড়কের এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশেই রাস্তার একটি বড় অংশ ধসে গিয়ে সুড়ঙ্গের মতো হয়ে আছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পুরো এলাকার পানি নিষ্কাশন হচ্ছে এই রাস্তার ওপর দিয়ে। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে এবং  সামান্য বৃষ্টিতেই পানি জমে রাস্তার নিচের মাটি সরে গিয়ে এমন বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়।
‎
‎স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে। এছাড়া বড়বাজার ও নতুন বাজারের মধ্যকার যোগাযোগের প্রধান পথ হওয়ায় এখানে সবসময় যানবাহন ও মানুষের ভিড় থাকে। সড়কের এই মরণফাঁদের কারণে ছোটখাটো দুর্ঘটনা নিয়মিত ঘটলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান করেনি।
‎এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর নামমাত্র মেরামত করা হলেও ড্রেনেজ সমস্যার সমাধান না করায় সুড়ঙ্গটি বারবার ফিরে আসে। এবার সুড়ঙ্গটি এতোটাই বড় আকার ধারণ করেছে যে, রাতের অন্ধকারে বা অসাবধানতাবশত কোনো যানবাহন বা মানুষ এতে পড়ে গেলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
‎এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী ও শিক্ষার্থীরা দ্রুত ড্রেনেজ ব্যবস্থাসহ রাস্তাটি টেকসইভাবে মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
‎
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

বানিয়াচংয়ে সড়কের মাঝে ভয়াবহ গর্ত।।  এলআর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বড় দুর্ঘটনার শঙ্কা

সময় ১০:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬